বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৩:৫৫
শিরোনাম
দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৬
শেয়ার: mail
আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বার্ষিক পরীক্ষা, এসএসসি-এইচএসসি পরীক্ষা, রমজান, ঈদ ও পূজাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করছে কমিশন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। আশা করা হচ্ছে, জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন শুরু করা সম্ভব হবে।

সম্ভাব্য নির্বাচনের তারিখ নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, কমিশন আগে সম্ভাব্য সময়ের কথা জানিয়েছিল। কিন্তু পরে দেখা যায়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এর সঙ্গে বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়টিও সামনে এসেছে।

তিনি বলেন, রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ করা হবে।

এদিকে নির্বাচন পেছানোর পেছনে সরকারের কোনো চাপ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি।

তাঁর ভাষ্য, বাস্তব পরিস্থিতি, বিদ্যমান আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই কমিশন নির্বাচনের সময়সূচি নির্ধারণ করে। সেই ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচন আয়োজনের সময় নিয়েও বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির

বিস্তারিত কমেন্টে