বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২৯:৪৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত

ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬
শেয়ার: mail
ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, বেবি জেলসহ বিভিন্ন সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় শাহেদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে তাকে দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ এবং বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো।

অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়।

এ ঘটনায় ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাইফ হাসান খান বলেন, ‘অন্যায়ের সঙ্গে দলের কোনো আপস নেই। দলের কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে