বাংলাদেশ ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

অল্প বয়সে ত্বকে বার্ধক্যের ছাপ ফেলে যে ৫ ধরনের খাবার

সংগৃহীত ছবি

ত্বক শুধু সৌন্দর্যের প্রতিফলন নয়, এটি শরীরের ভেতরের স্বাস্থ্য পরিস্থিতিরও একটি গুরুত্বপূর্ণ সূচক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে পরিবর্তন আসা স্বাভাবিক হলেও, বিশেষজ্ঞরা বলছেন কিছু খাদ্যাভ্যাস এই প্রক্রিয়াকে আরও দ্রুত করে তুলতে পারে।

পুষ্টিবিদদের মতে, দৈনন্দিন খাবারের কিছু নির্দিষ্ট উপাদান কোলাজেন ক্ষয়, প্রদাহ এবং ত্বকের স্থিতিস্থাপকতা কমিয়ে অল্প বয়সেই বলিরেখা ও নিস্তেজতা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যে পাঁচ ধরনের খাবার ও পানীয় ত্বকের বার্ধক্য দ্রুত বাড়িয়ে দিতে পারে, সেগুলো হলো—

অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা
মিষ্টি খাবার, কেক, পেস্ট্রি, সাদা পাউরুটি এবং মিষ্টিযুক্ত পানীয় শরীরে গ্লাইকেশন প্রক্রিয়া বাড়ায়। এতে তৈরি ক্ষতিকর যৌগ কোলাজেন ও ইলাস্টিনের ক্ষতি করে, ফলে ত্বক ঝুলে পড়া ও বলিরেখা দেখা দেয়।

প্রক্রিয়াজাত ও ভাজাপোড়া খাবার
চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ এবং অন্যান্য প্রক্রিয়াজাত মাংস শরীরে প্রদাহ বাড়ায়। এসব খাবারে পুষ্টি উপাদান কম থাকায় ত্বক ধীরে ধীরে শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে।

অতিরিক্ত অ্যালকোহল সেবন
গবেষণায় দেখা গেছে, বেশি অ্যালকোহল গ্রহণ মুখে ফোলা ভাব, ত্বক ঢিলে হয়ে যাওয়া এবং বয়সের ছাপ দ্রুত বাড়াতে পারে। বিশেষজ্ঞরা সীমিত গ্রহণের পরামর্শ দেন।

অতিরিক্ত লবণযুক্ত খাবার
লবণ শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে কোষের ক্ষতি ঘটাতে পারে। পাউরুটি, চিজ, পিজ্জা ও প্রক্রিয়াজাত খাবারে লবণের পরিমাণ বেশি থাকায় এগুলো ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

ট্রান্স ফ্যাটসমৃদ্ধ খাবার
ডোনাট, কেক, কুকিজ, ফ্রোজেন পিজ্জা ও ফাস্টফুডে থাকা ট্রান্স ফ্যাট কোলাজেন ক্ষয় করে ত্বকের স্থিতিস্থাপকতা কমিয়ে দেয়, ফলে বয়সের ছাপ দ্রুত ফুটে ওঠে।

বিশেষজ্ঞরা বলছেন, ত্বক ভালো রাখতে শুধু ক্ষতিকর খাবার এড়িয়ে চলাই নয়, বরং সুষম খাদ্যাভ্যাসও জরুরি।

গ্রিন টি, ওমেগা-৩ সমৃদ্ধ খাবার, বাদাম এবং বেরিজাতীয় ফল নিয়মিত খেলে ত্বক দীর্ঘদিন সতেজ ও প্রাণবন্ত রাখা সম্ভব বলে মত দিয়েছেন পুষ্টিবিদরা।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২ জুন ২০২৬
অল্প বয়সে ত্বকে বার্ধক্যের ছাপ ফেলে যে ৫ ধরনের খাবার
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

অল্প বয়সে ত্বকে বার্ধক্যের ছাপ ফেলে যে ৫ ধরনের খাবার

প্রকাশিত: ০৬:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬