বাংলাদেশ ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন! Logo নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ Logo চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হচ্ছে না : বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান স্পষ্ট করে বলেছেন, আন্দোলনের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই এবং কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেয়।

সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ফোরামের ব্যানারে একটি দল বিক্ষোভ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চলমান এ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, আন্দোলনের কারণে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। তিনি বলেন, আন্দোলনের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই। যদি আন্দোলনের কারণে সিদ্ধান্ত বদলানো হয়, তাহলে পরবর্তী প্রতিক্রিয়ায় আবার নতুন দাবি উঠবে, তখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অস্থিতিশীল হয়ে যাবে। তাই বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব নীতিগত প্রক্রিয়ায় কাজ করবে।

এর আগে গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে একই দিনে ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে একটি অংশের আন্দোলনের পর ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন।

বর্তমানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও দীর্ঘ ছুটিতে রয়েছেন বলে জানা গেছে।

kalprakash.com/SS
সোমবার, ১ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হচ্ছে না : বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৫:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬