বাংলাদেশ ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন! Logo নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ Logo চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, লাঠিচার্জ-টিয়ারশেলে উত্তপ্ত দিলকুশা

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহক ও সংশ্লিষ্টদের একটি অংশ বিক্ষোভ শুরু করলে এ উত্তেজনা সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম বিতর্কিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাদের দাবি, তার নিয়োগ ঘিরে অনিয়ম ও স্বার্থসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক থেকে আগেই তাকে পদত্যাগ করতে হয়েছিল বলেও তারা উল্লেখ করেন।

এদিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর একই দিন খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ তার দায়িত্ব গ্রহণের দিনই এ বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

kalprakash.com/SS
সোমবার, ১ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, লাঠিচার্জ-টিয়ারশেলে উত্তপ্ত দিলকুশা

প্রকাশিত: ১২:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬