পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৫ মে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার শেষ সময় আগামী ০১ জুন ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানটির অ্যানালিটিক্যাল ভ্যালিডেশন বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে ফার্মেসিতে স্নাতকোত্তর (এম.ফার্ম) ডিগ্রি চাওয়া হয়েছে। পাশাপাশি এমএস ওয়ার্ড ও এক্সেল ব্যবহারে দক্ষতা এবং ফার্মাসিউটিক্যালস বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
এটি একটি ফুলটাইম চাকরি এবং কর্মস্থল গাজীপুরের টঙ্গী এলাকায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটি নগদায়ন, লাভ বোনাস, সাপ্তাহিক ২ দিন ছুটি, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ জীবন বিমা এবং দুপুরের খাবারের সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 























