বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৮:০৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে আহত দুই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:৩৮
শেয়ার: mail
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে আহত দুই

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বেজগাঁও ফুটওভার ব্রিজের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—জারিফ (১৭) ও সাদ হাসান (১৭)। জারিফের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। তার বাবার নাম আসাদুল্লাহ। অপরদিকে সাদ হাসানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম হাসান শরীফ।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও পেছনের আরোহী গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত দুই কিশোরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩০ মে ২০২৬ | Globe kalprakash.com

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে আহত দুই

বিস্তারিত কমেন্টে