ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী বিয়ের দীর্ঘ সময় পর যমজ সন্তানের মা হয়েছেন। ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে তার বিয়ে হয়।
সন্তান না হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও গুঞ্জনের মুখে পড়েছেন এই দম্পতি। গত কয়েক মাস ধরে দিব্যাঙ্কাকে জনসমক্ষে কম দেখা যাওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়। চলতি বছরের মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তারা।
মঙ্গলবার (২৬ মে) যমজ সন্তানের জন্ম দেন দিব্যাঙ্কা ত্রিপাঠী। এতে ভক্ত ও সহকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে।
দম্পতি জানান, এটি তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ প্রতীক্ষার পর এই সুখবর পেয়ে তারা আবেগাপ্লুত।
বিবেক দাহিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আমাদের জীবনে করণ ও অর্জুন এসে গেছে। আমাদের ছেলেরা এসেছে। তাদের আগমনে জীবন আনন্দে ভরে উঠেছে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন।
নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানাচ্ছেন টেলিভিশন অঙ্গনের সহকর্মী ও ভক্তরা।
kalprakash.com/SS
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী