বাংলাদেশ ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা

সংগৃহীত ছবি

গাজামুখী ত্রাণবাহী নৌবহরের কর্মীদের সঙ্গে ইসরায়েলের আচরণকে ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

সোমবার (২৫ মে) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন বলে কানাডা সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ফ্লোটিলার ত্রাণকর্মীদের আটক করে ইসরায়েলি সেনারা। পরে দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে আটক কর্মীদের উপহাস করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, ১২ জন কানাডিয়ানসহ একাধিক দেশের কর্মীদের হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। এ দৃশ্য নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

ফোনালাপে কানাডার প্রধানমন্ত্রী ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানান এবং বেন গাভিরের বক্তব্যেরও কঠোর নিন্দা করেন।

আটক থাকা কানাডিয়ান কর্মীদের একজন সাফা শেব্বি জানান, পুরো সময়জুড়ে তারা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। এদিকে অভিযোগ উঠেছে, ফেরত পাঠানোর আগে আটক অবস্থায় কিছু কর্মীর ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়েছে।

এর আগে এই ঘটনায় কানাডা ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে। পাশাপাশি ফ্রান্স বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইতালি ও স্পেনসহ কয়েকটি দেশ ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।

সূত্র: বাসস

kalprakash.com/SS

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা
জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা

প্রকাশিত: ০৪:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬