শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০৫:৪৬
শিরোনাম
মেসির ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর দুর্দান্ত হ্যাটট্রিক পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’ সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হেলমেটে রক্ষা পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দাম আবার বাড়ল বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী খাদ্যশস্যের সরকারি মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন প্রতিদিন এক ঘণ্টা পরিচ্ছন্নতায় সময় দিন: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানে প্রধানমন্ত্রী পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু মেসির ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর দুর্দান্ত হ্যাটট্রিক পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’ সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হেলমেটে রক্ষা পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দাম আবার বাড়ল বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী খাদ্যশস্যের সরকারি মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন প্রতিদিন এক ঘণ্টা পরিচ্ছন্নতায় সময় দিন: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানে প্রধানমন্ত্রী পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:০৪
শেয়ার: mail
ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট অনুভূত হয়নি। তবে থ্রেট না থাকলেও র‍্যাবের নিজস্ব বিশেষ নিরাপত্তা প্রস্তুতি সবসময়ই সক্রিয় রাখা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

র‍্যাব ডিজি জানান, ঈদের প্রধান জামাতগুলোকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঈদের সময় রাজধানী ফাঁকা থাকার কারণে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় রাত্রিকালীন টহল ও চৌকি সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

পশুর হাট ও জাল টাকা প্রতিরোধ নিয়েও র‍্যাব সক্রিয় রয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, পশুর হাটে ভোগান্তি রোধ, জাল টাকা শনাক্ত ও প্রতিরোধ এবং পশুবাহী যানবাহনকে জোরপূর্বক নির্দিষ্ট হাটে নেওয়ার মতো অনিয়ম ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে র‍্যাবের সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

বিস্তারিত কমেন্টে