ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক সংস্থায় (IAEA) নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর পরিপন্থী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক মন্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন, কোনো দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেওয়ার আহ্বান আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
উলিয়ানভ আরও বলেন, NPT অনুযায়ী পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও সেই অধিকারের অংশ।
তার মতে, এ ধরনের কর্মসূচি বন্ধ করার দাবি চুক্তির মৌলিক নীতির বিরোধী।
সূত্র: ইরনা
আন্তর্জাতিক ডেস্ক 





















