বাংলাদেশ ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী Logo ২৭০ কোটি টাকার নটিং হিল সম্পত্তি ঘিরে বিতর্কে সোনম কাপুর

২৭০ কোটি টাকার নটিং হিল সম্পত্তি ঘিরে বিতর্কে সোনম কাপুর

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবং তাঁর স্বামী, ব্যবসায়ী আনন্দ আহুজাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে লন্ডনের নটিং হিল এলাকায় তাদের বিলাসবহুল সম্পত্তি কেনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে দম্পতি নটিং হিলে প্রায় ২৭০ কোটি রুপি (প্রায় ২ কোটি ১০ লাখ পাউন্ড) ব্যয়ে প্রায় ২০০ বছরের পুরনো একটি ম্যানশন কিনেন। পরে তারা ভবনের ভেতরের অংশে ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনা জমা দেন, যদিও ঐতিহাসিক বাহ্যিক কাঠামো অক্ষুণ্ণ রাখার শর্ত ছিল।

পরিকল্পনায় ছিল বেসমেন্টে সুইমিংপুল এবং ভূগর্ভস্থ বাস্কেটবল কোর্টসহ নানা বিলাসবহুল সংযোজন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আপত্তির পর সম্প্রতি সেই নির্মাণ পরিকল্পনা অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

এর মধ্যেই নতুন বিতর্ক দেখা দেয় পাশের একটি আবাসিক ভবনে পাঁচটি ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, প্রায় ৫১ কোটি রুপি ব্যয়ে কেনা এসব ফ্ল্যাট ভবিষ্যতে কর্মীদের থাকার জন্য ব্যবহৃত হতে পারে—এমন খবরে স্থানীয় কিছু বাসিন্দার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

প্রতিবেশীদের একাংশের দাবি, একই আবাসনে গৃহকর্মীদের বসবাস করলে এলাকার পরিবেশ পরিবর্তিত হতে পারে এবং দীর্ঘদিনের শান্ত ও অভিজাত পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষ দাবি করেছে, সোনম কাপুর সরাসরি এই ফ্ল্যাট কেনার সঙ্গে জড়িত নন এবং এগুলো মূলত বিনিয়োগ হিসেবে কেনা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ম্যানশন সংস্কারে ইতিমধ্যেই প্রায় ৬০ কোটি রুপি ব্যয় হয়েছে। নটিং হিল ছাড়াও দম্পতির সেখানে আরও একটি অ্যাপার্টমেন্ট ও স্টুডিও রয়েছে, পাশাপাশি মুম্বাই ও দিল্লিতেও তাদের সম্পত্তি আছে।

সোনম কাপুর ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

২৭০ কোটি টাকার নটিং হিল সম্পত্তি ঘিরে বিতর্কে সোনম কাপুর

প্রকাশিত: ০৩:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬