শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:১৬:১৮
শিরোনাম
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় বিতর্ক: রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা FWICE-এর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৪৮
শেয়ার: mail
‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় বিতর্ক: রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা FWICE-এর

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফারহান আখতার পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। সংগঠনটি অভিনেতার সঙ্গে অসহযোগিতার ঘোষণা দিয়েছে।

FWICE-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে গত ১১ এপ্রিল পরিচালক ফারহান আখতার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমা থেকে সরে দাঁড়ান রণবীর সিং, যার ফলে প্রযোজনা ও শুটিং পরিকল্পনায় বড় ধরনের জটিলতা তৈরি হয়।

সংগঠনের দাবি, একাধিকবার নোটিশ পাঠানো হলেও রণবীর সিং কোনো সাড়া দেননি। পরে তার টিম ই-মেইলে জানায়, এ বিষয়ে FWICE-এর হস্তক্ষেপ করার অধিকার নেই।

অন্যদিকে প্রযোজক রিতেশ সিধওয়ানি বৈঠকে উপস্থিত ছিলেন এবং ফারহান আখতার লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বলে জানা গেছে।

FWICE সভাপতি বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হাজারো মানুষের জীবিকা নির্ভর করে প্রতিটি প্রজেক্টের ওপর। হঠাৎ কাজ বন্ধ হলে জুনিয়র শিল্পী থেকে শুরু করে দৈনিক মজুরিভিত্তিক কর্মীরাও ক্ষতির মুখে পড়েন।

তিনি আরও বলেন, কেউ যত বড় তারকাই হোন না কেন, তিনি নিয়মের ঊর্ধ্বে নন।

সংগঠনটি জানায়, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত FWICE-এর সদস্যরা রণবীর সিংয়ের সঙ্গে কোনো ধরনের কাজ করবেন না।

সূত্র অনুযায়ী, ‘ডন ৩’ প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ৪৫ কোটি রুপি বিনিয়োগ করা হয়েছিল। তবে বর্তমানে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ডন-৩ রণবীর সিং

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় বিতর্ক: রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা FWICE-এর

বিস্তারিত কমেন্টে