শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৫:৪৪
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত

নতুন ক্রয়াদেশ কমে যাওয়া, উৎপাদনে ধীরগতি, কাঁচামাল ও প্রস্তুত পণ্যের মজুত হ্রাস এবং আমদানি কমে যাওয়ায় সেপ্টেম্বরে দেশের শিল্প খাতে ব্যবসায়িক কার্যক্রম দুর্বল হয়েছে। একই সময়ে সেবা ও নির্মাণ খাতেও সংকোচন দেখা দিয়েছে। কৃষি খাত সম্প্রসারণের ধারায় থাকলেও সামগ্রিক অর্থনীতির দুর্বলতা কাটাতে তা যথেষ্ট ভূমিকা রাখতে পারেনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এ সূচক প্রকাশ করে।

সামগ্রিক পিএমআই নেমেছে ৫০-এর নিচে

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে বাংলাদেশের সামগ্রিক পিএমআই কমে ৪৮ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগস্টে এ সূচক ছিল ৪৯ দশমিক ৯ পয়েন্ট। অর্থাৎ এক মাসের ব্যবধানে অর্থনৈতিক কর্মকাণ্ডে দুর্বলতা আরও বেড়েছে।

পিএমআইয়ের মান ৫০ পয়েন্টের ওপরে থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন নির্দেশ করে। সেই হিসাবে সেপ্টেম্বরে দেশের সামগ্রিক অর্থনীতি সংকোচনের মধ্যে ছিল।

সবচেয়ে বেশি দুর্বল উৎপাদন খাত

সেপ্টেম্বরে উৎপাদন খাতে সবচেয়ে বেশি দুর্বলতা দেখা গেছে। এ খাতের পিএমআই আগের মাসের তুলনায় ২ দশমিক ৬ পয়েন্ট কমে ৪৪ দশমিক ৮-এ নেমেছে। নতুন ক্রয়াদেশ ও উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি কাঁচামাল ও প্রস্তুত পণ্যের মজুত এবং আমদানিতেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

নির্মাণ খাতেও পরিস্থিতির অবনতি হয়েছে। আগস্টের তুলনায় এ খাতের পিএমআই ৩ দশমিক ৮ পয়েন্ট কমে সেপ্টেম্বরে ৪৮ দশমিক ৫ হয়েছে। অন্যদিকে সেবা খাত টানা দ্বিতীয় মাসের মতো সংকোচনের মধ্যে রয়েছে। সেপ্টেম্বরে এ খাতের পিএমআই দাঁড়িয়েছে ৪৯ পয়েন্টে।

সম্প্রসারণে কৃষি, তবে কমেছে গতি

শিল্প, সেবা ও নির্মাণ খাতে দুর্বলতার বিপরীতে কৃষি খাত টানা ১৩ মাস ধরে সম্প্রসারণের ধারায় রয়েছে। তবে সেপ্টেম্বরে এ খাতের পিএমআইও আগের মাসের তুলনায় ১ দশমিক ৩ পয়েন্ট কমে ৫৫ দশমিক ২ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি খাতে নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থানের সম্প্রসারণের গতি কমেছে। অর্থাৎ কৃষি খাত এখনো সম্প্রসারণে থাকলেও প্রবৃদ্ধির গতি আগের তুলনায় মন্থর হয়েছে।

সামগ্রিকভাবে সেপ্টেম্বরের পিএমআইয়ের চিত্র বলছে, দেশের অর্থনীতিতে বিভিন্ন খাতের কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। কৃষি খাত ইতিবাচক ধারায় থাকলেও উৎপাদন, সেবা ও নির্মাণ খাতের সংকোচন সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে দুর্বল করে তুলেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত

বিস্তারিত কমেন্টে