শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৬:০৩
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:১৬
শেয়ার: mail
চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

চীনের আপত্তি ও আন্তর্জাতিক নানা সীমাবদ্ধতার মধ্যেও জাতীয় পতাকার মাধ্যমে নিজেদের পরিচয় ও দেশপ্রেমের বার্তা তুলে ধরেছে তাইওয়ান। জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের তৈরি চিনুক হেলিকপ্টারের নিচে বিশাল জাতীয় পতাকা ঝুলিয়ে রাজধানী তাইপের আকাশে উড়ানো হয়েছে। ১০ অক্টোবরের জাতীয় দিবসের আয়োজনে এ দৃশ্য বিশেষ আকর্ষণ তৈরি করে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকে প্রতিবছর জাতীয় দিবস উপলক্ষে এমন আয়োজন করে আসছে তাইওয়ানের সেনাবাহিনী। চীনের চাপের মধ্যে জনগণের জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনা জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে চিনুক সিএইচ-৪৭এসডি মডেলের একটি হেলিকপ্টার তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের ওপর দিয়ে উড়ে যায়। এর নিচে ঝুলছিল ১৮ মিটার লম্বা ও ১২ মিটার চওড়া জাতীয় পতাকা। এ সময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় দিবসের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট লাই চিং-তের। ভাষণে সরকারের নীতিগত লক্ষ্য এবং চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তাঁর অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

জাতীয় পতাকা নিয়ে চীনের আপত্তি

গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দীর্ঘদিন ধরে বেইজিং দ্বীপটির সঙ্গে অন্যান্য দেশের আনুষ্ঠানিক যোগাযোগ সীমিত রাখার চেষ্টা করে আসছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে তাইওয়ানের জাতীয় পতাকা প্রদর্শন নিয়েও আপত্তি রয়েছে চীনের।

অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাইওয়ানকে ‘চীনা তাইপে’ নামে অংশ নিতে হয়। এসব আসরে নিজেদের জাতীয় পতাকার পরিবর্তে ভিন্ন নকশার প্রতীক ব্যবহার করে তারা।

তাইওয়ান ও চীন—দুই পক্ষই নিজেদের রাজনৈতিক অবস্থানে অনড়। জাতীয় দিবসের আয়োজন নিয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্স চীনের তাইওয়ানবিষয়ক দপ্তরের সঙ্গে যোগাযোগ করলেও কোনো জবাব পায়নি।

গত বছর তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ভাষণের পর চীন তাঁকে ‘সমস্যা সৃষ্টিকারী’ ও ‘যুদ্ধবাজ’ বলে আখ্যা দিয়েছিল।

পতাকা ঘিরে গর্ব ও আবেগ

জাতীয় দিবসের মহড়ায় অংশ নেওয়া চিনুক হেলিকপ্টারের চালক ৪০ বছর বয়সী লিন চ্যাং-চেং রয়টার্সকে বলেন, জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্বের বাস্তব প্রতীক। আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানকে নানা বাধার মুখে পড়তে হয়। এ কারণে জাতীয় পতাকা উড়তে দেখলে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

তবে তাইওয়ানের অভ্যন্তরেও জাতীয় পতাকার প্রতীকী অর্থ নিয়ে মতভেদ রয়েছে। বিশেষ করে চীন থেকে সম্পূর্ণ পৃথক পরিচয় প্রতিষ্ঠার পক্ষে থাকা কিছু মানুষ পতাকাটির ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন তোলেন।

তারপরও অনেকের কাছে আকাশে বিশাল জাতীয় পতাকা উড়তে দেখা বিশেষ আবেগের বিষয়। তাইপের উপকণ্ঠে মহড়া দেখতে আসা ৪৪ বছর বয়সী সিয়াও শাও-চুন বলেন, তাঁর কাছে তাইওয়ানের পতাকা স্বাধীনতা, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতীক।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

বিস্তারিত কমেন্টে