বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৩:২৮
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:৫৬
শেয়ার: mail
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই এলাকায় সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, তার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে জঙ্গল সলিমপুরে পুলিশের ট্রেনিং সেন্টার এবং একটি জেলখানা স্থাপন করা হবে।

তিনি বলেন, অতীতে আইনের শাসনের অভাবে ওই এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছিল। তবে এখন খুব দ্রুত সময়ের মধ্যে পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে জঙ্গল সলিমপুরে বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়, যেখানে প্রায় ৩ হাজারের বেশি সদস্য অংশ নেন। এরপর এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে এবং সেখানে স্থায়ী চৌকি স্থাপন করা হয়।

তবে সম্প্রতি গভীর রাতে ওই এলাকায় র‍্যাব ও পুলিশের যৌথ ক্যাম্পে হামলা চালায় ২০০ থেকে ৩০০ সশস্ত্র ব্যক্তি। এ সময় নির্মাণাধীন একটি অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করা হয় এবং যোগাযোগের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা হয়।

র‍্যাব জানায়, আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর জঙ্গল সলিমপুর পরিদর্শনের কথা রয়েছে, যেখানে ওই ক্যাম্প উদ্বোধনের পরিকল্পনা ছিল।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে