বাংলাদেশ ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি–লঞ্চ চলাচল বন্ধ

ফেরি

প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া–দৌলতদিয়া এবং আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ওই সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং পাটুরিয়া ও আরিচা এলাকায় তীব্র ঝড় শুরু হয়। এতে নদী উত্তাল হয়ে উঠলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বিআইডব্লিউটিএ যৌথভাবে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই নৌরুটের ঘাট এলাকায় যানবাহন ও যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঈদযাত্রার কারণে এমনিতেই চাপের মধ্যে থাকা যাত্রীরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন।

যাত্রীরা জানান, সড়কে যানজটের পাশাপাশি ঘাটে এসে ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে, যা ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

বিআইডব্লিউটিসির ঘাট এজিএম সালাম মিয়া বলেন, বর্তমানে নদীতে তীব্র ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টি চলছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হবে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি–লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশিত: ০১:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬