পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজি আজ আরাফার ময়দানে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনা করছেন। ইসলামে আরাফার দিনকে অত্যন্ত ফজিলতপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়। এ দিনের অন্যতম শ্রেষ্ঠ জিকির ও দোয়া হলো তাওহিদের এই মহান বাণী—
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমিতু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইইন ক্বাদির।
অর্থ:
আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই। সকল রাজত্ব ও প্রশংসা তাঁরই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।
হাদিসে মহানবী (সা.) বলেছেন,
“সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে সর্বোত্তম বাক্য বলেছি তা হলো— আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।”
— (তিরমিজি, হাদিস: ৩৫৮৫)
আরাফার এই বরকতময় দিনে বেশি বেশি তাওবা, ইস্তিগফার, জিকির ও দোয়ায় মশগুল থাকার আহ্বান জানিয়েছেন আলেমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন। আমিন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























