বাংলাদেশ ০১:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

একসময় যাকে বলা হতো ‘অশুভ’, আজ তিনিই সফল তারকা

সংগৃহীত ছবি

বলিউডের অন্যতম শক্তিশালী ও নির্ভরযোগ্য অভিনেত্রী বিদ্যা বালান আজ সাফল্যের শীর্ষে অবস্থান করলেও তার শুরুটা ছিল একেবারেই কঠিন। একসময় চলচ্চিত্র নির্মাতাদের একাংশ তাকে ‘অশুভ’ বা ‘অলক্ষুণে’ বলে আখ্যা দিয়েছিল। সেই সময় একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়তে হয় তাকে, যা তার আত্মবিশ্বাসেও বড় ধাক্কা দেয়।

ক্যারিয়ারের শুরুতে প্রায় ১৩টি প্রজেক্ট থেকে বাদ পড়েন বিদ্যা বালান। এমনকি একটি ছবির শুটিং শুরু হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায়, আর সেই ব্যর্থতার দায়ও তার ওপর চাপানো হয়। ফলে একের পর এক কাজ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজের যোগ্যতা নিয়েও সন্দিহান হয়ে পড়েন।

তবে ধীরে ধীরে তিনি ঘুরে দাঁড়ান এবং ২০১০ সালের পর তার ক্যারিয়ারে আসে বড় পরিবর্তন। ‘নো ওয়ান কিলড জেসিকা’ ও ‘কাহানি’র মতো সিনেমা তাকে নতুনভাবে পরিচিতি এনে দেয়। এরপর ‘দ্য ডার্টি পিকচার’ ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেন, একজন নারী অভিনেত্রী একাই একটি সিনেমা বক্স অফিসে সফল করতে সক্ষম।

পরবর্তীতে ‘তুমহারি সুলু’, ‘শকুন্তলা দেবী’ ও ‘শেরনি’-তে তার অভিনয় দক্ষতা আবারও প্রশংসিত হয়। ২০২৪ সালে ‘ভুল ভুলাইয়া ৩’-তেও তিনি দর্শকপ্রিয়তা পান। যে অভিনেত্রীকে একসময় অপয়া বলা হয়েছিল, সময়ের ব্যবধানে তিনিই হয়ে উঠেছেন বলিউডের অন্যতম সম্মানিত ও সফল তারকা।

kalprakash.com/SS

রবিবার, ২৪ মে ২০২৬
একসময় যাকে বলা হতো ‘অশুভ’, আজ তিনিই সফল তারকা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

একসময় যাকে বলা হতো ‘অশুভ’, আজ তিনিই সফল তারকা

প্রকাশিত: ০৫:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬