বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৬:১১
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

রুটি-কলার প্রলোভনে শিশুকে ডেকে হত্যা, মরদেহ ফেলা হয় ময়লার ভাগাড়ে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:১২
শেয়ার: mail
রুটি-কলার প্রলোভনে শিশুকে ডেকে হত্যা, মরদেহ ফেলা হয় ময়লার ভাগাড়ে

সংগৃহীত ছবি

রাজধানীর কদমতলী এলাকায় সাত বছরের শিশু রিফাতকে হত্যার ঘটনায় ভয়াবহ তথ্য উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, রুটি ও কলা খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ চালের ড্রামে ভরে গেন্ডারিয়ার একটি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পাশের ফ্ল্যাটের সাবেক বাসিন্দা মায়া আক্তারকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি কদমতলীর খানকা শরীফ পুকুরপাড় এলাকায় খেলতে বের হয়েছিল শিশু রিফাত। দীর্ঘ সময় পার হলেও সে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিভিন্ন স্থানে মাইকিং ও অনুসন্ধান চালিয়েও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।

নিখোঁজের পরদিন রাতে গেন্ডারিয়ার লোহারপুল এলাকার একটি ময়লার ভাগাড় থেকে একটি চালভর্তি ড্রাম উদ্ধার করে পুলিশ। ড্রাম খুলে ভেতরে শিশুটির মরদেহ পাওয়া যায়।

তদন্তে মরদেহে মোড়ানো একটি পোশাক গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে আসে। সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে, কদমতলী এলাকার এক সাবেক ভাড়াটিয়ার মেয়ের কাছে একই ধরনের পোশাক ছিল।

পরে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ১৮ ফেব্রুয়ারি মায়া আক্তার একটি ড্রাম অটোরিকশায় তুলে বাসা থেকে বের হচ্ছেন। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার ঘটনা স্বীকার করেন বলে জানায় পুলিশ।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুজ্জামান বলেন, প্রায় পাঁচ মাস আগে রিফাতের পরিবার ও মায়া একই বাসায় ভাড়া থাকতেন। সে সময় একটি মোবাইল ফোন হারানোর ঘটনায় রিফাত ও তার পরিবারের সদস্যদের সন্দেহ করতেন মায়া। সেই ক্ষোভ থেকেই শিশুটিকে বাসায় ডেকে নেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটিকে চুরির কথা স্বীকার করতে চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়। পরে মরদেহ একটি চালের ড্রামে ভরে সারারাত ঘরে রাখা হয়। পরদিন সকালে সেটি গেন্ডারিয়ায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: হত্যা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৩ মে ২০২৬ | Globe kalprakash.com

রুটি-কলার প্রলোভনে শিশুকে ডেকে হত্যা, মরদেহ ফেলা হয় ময়লার ভাগাড়ে

বিস্তারিত কমেন্টে