বাংলাদেশ ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ফেরিঘাটে যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে Logo সংঘর্ষের জেরে আহত ব্যক্তির মৃত্যু, আটক ১ Logo মোংলায় ভূয়া র‍্যাব সদস্য আটক Logo বেনাপোলে ৩ হাজার পিস ইয়াবা সহ আটক Logo রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাছের চৌধুরীর শ্রেষ্ঠত্ব অর্জন Logo বরিশালে ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক Logo লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যন Logo গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু নিহত, আহত ৩ Logo ১৫ জুন থেকে শুরু হচ্ছে জিআই স্বীকৃত হাড়িভাঙ্গা আমের বাজার, ১১৭ কোটি টাকার বাণিজ্য

ঈদে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের জন্য বাস দিচ্ছে বেরোবি প্রশাসন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পবিত্র ঈদ উল আজহার ছুটিতে শিক্ষার্থীদের ঈদযাত্রায় ভোগান্তি ও নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে চারটি রুটে মোট পাঁচটি বাস দিচ্ছে বেরোবি প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়-ঢাকা, বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর এবং বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম রুটে একটি করে বাস চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে দুইটি বাসের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় বাসগুলো ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

বেরোবি শাখা ছাত্রদলের নেতা রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন বিভাগীয় রুটে বাস চালুর দাবি জানিয়েছিলাম। আগামী ২৩ তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাবে। সবার ঈদযাত্রা নিরাপদ ও আনন্দমুখর হোক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।

ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বাস সুবিধা চালুর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বুধবার (২০ মে) বেরোবি শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর শিক্ষার্থীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করার দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

ফেরিঘাটে যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে

ঈদে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের জন্য বাস দিচ্ছে বেরোবি প্রশাসন

প্রকাশিত: ০৭:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬