বাংলাদেশ ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফেরিঘাটে যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে অবস্থানকালে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি যাত্রী নামানোর সময় দুর্ঘটনার শিকার হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

kalprakash.com/SAS

শুক্রবার, ৫ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

ফেরিঘাটে যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে

প্রকাশিত: ১২:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬