মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫০:১০
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

হামের প্রকোপ বাড়ায় সব হাসপাতালে জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:১৮
শেয়ার: mail
হামের প্রকোপ বাড়ায় সব হাসপাতালে জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

মঙ্গলবার (১৯ মে) হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করা বাধ্যতামূলক। কোনো হাসপাতালে রোগী ফিরিয়ে দেওয়া যাবে না, বরং দ্রুত ভর্তি করে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এছাড়া আইসোলেশন ব্যবস্থা জোরদার, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিতভাবে রোগী পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক থাকতে পারবেন বলে জানানো হয়েছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিদিনের হাম রোগীর তথ্য নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে আপলোড করতে হবে এবং জরুরি প্রয়োজনে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন ও চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

হামের প্রকোপ বাড়ায় সব হাসপাতালে জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

বিস্তারিত কমেন্টে