বাংলাদেশ ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

তিন লাখ কোটি টাকার রেকর্ড উন্নয়ন বাজেট অনুমোদন, শিক্ষা–যোগাযোগে সর্বোচ্চ বরাদ্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, এবারের এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১ লাখ ১০ হাজার কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়ন যোগ হলে মোট ব্যয় দাঁড়ায় ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকারও বেশি।

নতুন উন্নয়ন পরিকল্পনায় পাঁচটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনীতির পুনর্গঠন, আঞ্চলিক ভারসাম্য এবং সামাজিক ও সাংস্কৃতিক সংহতি জোরদার।

খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, যেখানে বরাদ্দ ৫০ হাজার ৯২ কোটি টাকা। এরপর শিক্ষা খাতে ৪৭ হাজার ৫৯১ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৩৫ হাজার ৫৩৫ কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৬৯১ কোটি টাকা এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতে ২০ হাজার ৩৬১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দে স্থানীয় সরকার বিভাগ সবচেয়ে বেশি ৩৩ হাজার ৭৩৫ কোটি টাকা পেয়েছে। এরপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পেয়েছে ৩০ হাজার ৭৪১ কোটি টাকা। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতেও বড় বরাদ্দ রাখা হয়েছে।

এবারের এডিপিতে থোক বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা মোট বরাদ্দের প্রায় এক লাখ ১৮ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে বড় অংশ রাখা হয়েছে।

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় পরিবার কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সম্মানী ভাতা বাবদও পৃথক বরাদ্দ রাখা হয়েছে।

এডিপিতে মোট ১ হাজার ১২১টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নতুন ও চলমান প্রকল্প ছাড়াও আরও এক হাজারের বেশি অননুমোদিত প্রকল্প ভবিষ্যতে অনুমোদনের জন্য তালিকাভুক্ত রয়েছে।

সভায় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকার আশা করছে, এই উন্নয়ন কর্মসূচি দেশের অবকাঠামো, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

kalprakash.com/SS
সোমবার, ১৮ মে ২০২৬
তিন লাখ কোটি টাকার রেকর্ড উন্নয়ন বাজেট অনুমোদন, শিক্ষা–যোগাযোগে সর্বোচ্চ বরাদ্দ
জনপ্রিয় সংবাদ

তিন লাখ কোটি টাকার রেকর্ড উন্নয়ন বাজেট অনুমোদন, শিক্ষা–যোগাযোগে সর্বোচ্চ বরাদ্দ

প্রকাশিত: ০৩:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬