বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করা হবে এবং ভালো ফলাফল করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে।
শনিবার (১৬ মে) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সফরসূচি অনুযায়ী, পরে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
এরপর চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি এবং পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
সফরের শেষ অংশে তিনি বিএনপির জেলা সাংগঠনিক সভায় অংশ নেওয়ার পর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
kalprakash.com/SS
শনিবার, ১৬ মে ২০২৬
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করার ঘোষণা তারেক রহমানের