বাংলাদেশ ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই–আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করে, তাহলে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।

আন্দোলনে প্রাণ হারানো নেতাকর্মীদের স্মরণ করে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতেই এসব ত্যাগ এসেছে এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব।

অনুষ্ঠানে তিনি দাবি করেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং জুলাই–আগস্টে শত শত মানুষ শহীদ হয়েছেন।

খাল পুনর্খনন প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, প্রায় ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন, যা কৃষি উৎপাদনে বড় ভূমিকা রেখেছিল। দীর্ঘদিন পর খালটি পুনরায় চালু হলে স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে এবং ভবিষ্যতে এসব কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে।

নারী শিক্ষা ও ক্ষমতায়নের প্রসঙ্গ টেনে তিনি জানান, মেয়েদের উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশের ভেতর ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণই রাজনৈতিক শক্তির মূল উৎস।

kalprakash.com/SS

শনিবার, ১৬ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৬:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬