বাংলাদেশ ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

৫ খুনের আসামি ফোরকান নিখোঁজ, পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ধারণা

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার মামলার আসামি ফোরকান মোল্লা পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

আজ বৃহস্পতিবার গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, এখনো ফোরকান মোল্লার (৪০) মরদেহ উদ্ধার হয়নি। পদ্মা নদী সংলগ্ন সব থানায় তার ছবি ও পরিচয় পাঠানো হয়েছে। কোথাও অজ্ঞাতনামা মরদেহ পাওয়া গেলে তা জানাতে অনুরোধ করা হয়েছে।

গত ৭ মে রাতে কাপাসিয়ার একটি ভাড়া বাসায় পাঁচজনকে হত্যার ঘটনা ঘটে। পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ফোরকানকে আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা করা হয়।

পুলিশ সুপার জানান, ১১ মে ফোরকানের মোবাইল ফোন একটি ট্রাকের হেলপারের কাছ থেকে উদ্ধার হয়। পরে তথ্যের ভিত্তিতে জানা যায়, ট্রাকটি নিয়ে সেতু পার হওয়ার সময় ফোনটি পাওয়া যায়।

সেতুর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ১১ মে সকাল ৬টা ৪০ মিনিটে এক ব্যক্তি একটি প্রাইভেট কার থেকে নেমে মোবাইল ও একটি ব্যাগ রেলিংয়ের পাশে রেখে ৬টা ৪২ মিনিটে নদীতে ঝাঁপ দেন। পুলিশ বলছে, ওই ব্যক্তিই ফোরকান মোল্লা হতে পারেন।

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের পর পলাতক থাকা অবস্থায় তিনি পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

৫ খুনের আসামি ফোরকান নিখোঁজ, পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ধারণা

প্রকাশিত: ০৫:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬