বাংলাদেশ ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত (সংগৃহীত ছবি)

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার জালান কাপার বাতু ৫ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) ভোরে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, ভোরে বন্দর ক্লাং অভিমুখে যাওয়ার সময় একটি কালো রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই পথচারী বাংলাদেশিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাশের একটি গভীর ড্রেনে ছিটকে পড়েন এবং পেটে গুরুতর আঘাত পান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি না থেমেই দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

উত্তর ক্লাং জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস বিজয়া রাও এক বিবৃতিতে জানান, পলাতক চালক ও গাড়িটিকে শনাক্ত করতে অভিযান চলছে। সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ এ ঘটনায় কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনাল ডিরেক্টর আহমেদ মুখলিস মোখতার জানান, ভোর ৩টা ২৩ মিনিটে জরুরি কল পাওয়ার পর দ্রুত উত্তর ক্লাং ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়।

পুলিশ সবাইকে সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

kalprakash.com/SS
বুধবার, ১৩ মে ২০২৬
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ০৩:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬