বাংলাদেশ ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী Logo যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার Logo বাগেরহাটে ডিবির অভিযানে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ

জঙ্গলে সিনেমার প্রচারণায় গিয়ে বিতর্কে রাকুল প্রীত সিং

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং-কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তার আসন্ন সিনেমা ‘পতি পত্নী অউর ওহ ২’-এর প্রচারণায় গির ন্যাশনাল পার্কে শুটিংয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জঙ্গলের ভেতরে হাঁটছেন রাকুল, পাশে রয়েছে সাফারি গাড়ি। এরপরই নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, যেখানে সাধারণ পর্যটকদের গাড়ি থেকে নামার অনুমতি নেই, সেখানে একজন তারকা কীভাবে জঙ্গলের ভেতরে হাঁটার সুযোগ পেলেন। বিষয়টি নিয়ে অনেকেই ‘সেলিব্রিটি প্রিভিলেজ’ নিয়েও প্রশ্ন তোলেন।

বিতর্ক বাড়তে থাকলে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয় বন বিভাগ। কর্মকর্তাদের দাবি, ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে নয়, বরং অভয়ারণ্যে প্রবেশের গেটের বাইরের এলাকায় ধারণ করা হয়েছে। তাদের ভাষায়, সংরক্ষিত এলাকায় প্রবেশের পর কেউ গাড়ি থেকে নামতে পারেন না, এবং ভাইরাল ভিডিওটি সেই সীমার বাইরের দৃশ্য।

বন বিভাগের আরও দাবি, নিয়ম ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। বরং সফরের সময় রাকুল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, যার কারণে তিনি অভয়ারণ্যের ভেতরে প্রবেশ না করেই ফিরে যান।

তবে এই ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক পুরোপুরি থামেনি। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের মতো সংবেদনশীল বিষয়ে তারকাদের উপস্থিতি সবসময়ই অতিরিক্ত নজর কাড়ে বলে মন্তব্য করছেন অনেকে।

অন্যদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন রাকুল। আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পতি পত্নী অউর ওহ ২’, যেখানে আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, সারা আলী খানওয়ামিকা গাব্বি। পরিচালনায় রয়েছেন মুদাসসর আজিজ।

২০১৯ সালের জনপ্রিয় ছবি ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়াল হিসেবে নির্মিত এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে মুক্তির আগেই গির অরণ্যের ভিডিও নতুন করে আলোচনায় এনে দিল রাকুল প্রীত সিংকে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬
জঙ্গলে সিনেমার প্রচারণায় গিয়ে বিতর্কে রাকুল প্রীত সিং
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের

জঙ্গলে সিনেমার প্রচারণায় গিয়ে বিতর্কে রাকুল প্রীত সিং

প্রকাশিত: ০৬:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬