কিডনি শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা রক্ত পরিশোধন করে বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে।
কিন্তু দৈনন্দিন জীবনের কিছু ভুল অভ্যাস কিডনির ওপর অতিরিক্ত চাপ তৈরি করে এবং দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
বিশেষ করে ঘুমের আগে অতিরিক্ত পানি পান করা একটি খারাপ অভ্যাস, এতে রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন হয়, ঘুম ব্যাহত হয় এবং কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়। এছাড়া অনেকেই প্রস্রাবের বেগ অনুভব করেও তা চেপে রাখেন, যা মূত্রথলির ওপর চাপ সৃষ্টি করে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়, ফলে কিডনির ক্ষতির সম্ভাবনাও তৈরি হয়।
রাতে ভারী বা বেশি প্রোটিনযুক্ত খাবার খাওয়াও কিডনির জন্য ক্ষতিকর, কারণ প্রোটিন হজমের পর শরীরে ইউরিয়া তৈরি হয় যা কিডনিকে বেশি পরিশ্রম করতে বাধ্য করে।
পাশাপাশি অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাসও কিডনির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই কিডনি সুস্থ রাখতে সময়মতো পানি পান, প্রস্রাব চেপে না রাখা, রাতে হালকা খাবার খাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা অত্যন্ত জরুরি।
অনলাইন ডেস্ক 

























