বাংলাদেশ ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

রাজনৈতিক জল্পনা নিয়ে মুখ খুললেন জিৎ

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতাদের পাশাপাশি টালিউডের একাধিক জনপ্রিয় তারকার উপস্থিতিও নজর কাড়ে।

অনুষ্ঠানে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, যীশু সেনগুপ্ত, মমতা শংকর, ঋষি কৌশিক, পায়েল সরকারসহ আরও অনেককে। তবে বিশেষভাবে আলোচনায় আসে অভিনেতা জিতের উপস্থিতি, যিনি দীর্ঘদিন ধরেই নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছেন।

বিজেপির এই অনুষ্ঠানে তার উপস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই প্রশ্ন তোলেন, তিনি কি এবার কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হচ্ছেন কি না।

এ নিয়ে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেন জিৎ। আনন্দবাজার ডট কমকে দেওয়া লিখিত বার্তায় তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তার উপস্থিতি সম্পূর্ণভাবে ব্যক্তিগত আমন্ত্রণের ভিত্তিতে।

জিৎ আরও উল্লেখ করেন, এর আগে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। এবারের ক্ষেত্রেও নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে তিনি গিয়েছিলেন, শুধু সেই সম্মান রক্ষা করতেই।

অভিনেতা সবার কাছে অনুরোধ জানিয়েছেন, তার উপস্থিতিকে ঘিরে যেন কোনো রাজনৈতিক গুজব বা ভুল ব্যাখ্যা ছড়ানো না হয়। তিনি সব রাজনৈতিক দলকে সম্মান করেন, তবে কোনো দলের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন জিৎ।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

রাজনৈতিক জল্পনা নিয়ে মুখ খুললেন জিৎ

প্রকাশিত: ০৬:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬