বাংলাদেশ ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা

সংগৃহীত ছবি

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রির অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা। মামলার অর্থমূল্য ধরা হয়েছে ১৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল, অথচ এর জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।

মামলায় আরও দাবি করা হয়েছে, ডুয়া লিপার জনপ্রিয়তা ও বৈশ্বিক ব্র্যান্ডমূল্যকে ব্যবহার করে স্যামসাং তাদের পণ্যের বাজার সম্প্রসারণের চেষ্টা করেছে। গায়িকার আইনজীবীদের ভাষায়, তাঁর ছবি ব্যবহার করে একটি বড় পরিসরের প্রচারণা চালানো হলেও এতে কোনো সম্মতি ছিল না।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অস্টিন সিটি লিমিট ফেস্টিভ্যালে ব্যাকস্টেজে তোলা হয়েছিল এবং সেই ছবির কপিরাইটও ডুয়া লিপার নিজের বলে দাবি করা হয়েছে।

এছাড়া মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্যও যুক্ত করা হয়েছে, যেখানে দেখা যায় ব্যবহারকারীরা ডুয়া লিপার ছবি দেখে প্রভাবিত হয়ে পণ্য কেনার কথা উল্লেখ করেছেন। গায়িকার পক্ষ বলছে, এসবই প্রমাণ করে যে তাঁর ছবি সরাসরি ভোক্তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

ডুয়া লিপার দাবি, তিনি নিজের ইমেজকে একটি বৈশ্বিক প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছেন এবং অনুমতি ছাড়া তার ব্যবহার সেই ব্র্যান্ডমূল্যের জন্য ক্ষতিকর।

kalprakash.com/SS

রবিবার, ১০ মে ২০২৬
স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা

প্রকাশিত: ০৬:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬