বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৩:৩৩
শিরোনাম
● নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল মাটিচাপা মরদেহ ● কসবা ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ২৪ লাখ টাকার পণ্য জব্দ ● ববির কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আশা-সামিয়া ● মাধবপুরে ডাক বিভাগের গাড়ি-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ● জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ● নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল মাটিচাপা মরদেহ ● কসবা ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ২৪ লাখ টাকার পণ্য জব্দ ● ববির কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আশা-সামিয়া ● মাধবপুরে ডাক বিভাগের গাড়ি-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ● জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ববির কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আশা-সামিয়া

আব্দুল্লাহ জিম, বরিশাল প্রতিনিধি
আব্দুল্লাহ জিম, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:১৫
শেয়ার: mail
ববির কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আশা-সামিয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২৭) অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গুলশানয়ারা আক্তার আশা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঋতু আক্তার সামিয়া।

নতুন নেতৃত্বে নতুন প্রত্যয় এবং যুক্তির আলোয় এগিয়ে চলার অঙ্গীকার নিয়ে গঠিত এ কমিটি অনুমোদন দিয়েছেন হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মনোয়ারা বেগম।

অনুমোদিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইসলাম ছোঁয়া। সভাপতি গুলশানয়ারা আক্তার আশা পদার্থবিজ্ঞান বিভাগের এবং সাধারণ সম্পাদক ঋতু আক্তার সামিয়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সাংগঠনিক সম্পাদক অদিতি সরকার মন্দিরা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার ভাবলী (গণিত বিভাগ), ব্যবস্থাপনা সম্পাদক বিপ্পা শিকদার (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ), দপ্তর সম্পাদক সানজানা সিমি (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং প্রচার সম্পাদক রিপা খন্দকার (আইন বিভাগ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইয়াসমিন আক্তার (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), সানজিদা আক্তার ঝুমি (পদার্থবিজ্ঞান বিভাগ), ফাহিমা আক্তার (সিডিএম বিভাগ), ময়না খাতুন (সমাজকর্ম বিভাগ), প্রীতি রানী দাস (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), মোসা. জান্নাতি আক্তার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সাদিয়া বুলবুল সীমান্তী (লোকপ্রশাসন বিভাগ), মোসা. নুসরাত জাহান মিম (পদার্থবিজ্ঞান বিভাগ) ও সাইয়্যেদা তাসরীফা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।

নবগঠিত এ কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে ক্লাবের বিতর্কচর্চা, যুক্তিনির্ভর চিন্তা, মুক্তবুদ্ধির বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন নেতৃত্বের হাত ধরে আবাসিক ছাত্রীদের মধ্যে বিতর্কচর্চার সম্প্রসারণ, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ এবং জাতীয় পর্যায়ে হলের প্রতিনিধিত্বের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ববির কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আশা-সামিয়া

বিস্তারিত কমেন্টে