বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২২:৪৪
শিরোনাম
● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ● মাদক অপরাধে ৩ যুবকের চার মাসের সশ্রম কারাদণ্ড ● দর্শনা ইমিগ্রেশন থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেপ্তার ● চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা ● ফকিরহাটে রাতের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ● মাদক অপরাধে ৩ যুবকের চার মাসের সশ্রম কারাদণ্ড ● দর্শনা ইমিগ্রেশন থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেপ্তার ● চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা ● ফকিরহাটে রাতের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৩৩
শেয়ার: mail
ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাইন আর্টস বিভাগের আয়োজনে জাপানের সমসাময়িক শিল্পী শিনজি মরিশিতাকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিভাগের সভাপতি মো. রায়হান উদ্দিন ফকিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সমসাময়িক শিল্পী শিনজি মরিশিতা (Shinji Morishita)। তিনি টোকিও ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে পেইন্টিংয়ে স্নাতকোত্তর (এমএফএ) ডিগ্রি অর্জন করেছেন। এ সময় বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক অনিন্দিতা হাবিবসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে শিনজি মরিশিতা তাঁর ব্যক্তিগত শিল্পচর্চা, শিল্পকর্মের পেছনের ভাবনা ও অনুপ্রেরণা, আধুনিক চিত্রকলার বিবর্তন এবং সমসাময়িক শিল্পকলার বিভিন্ন ধারা ও কারিগরি দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নিজের শিল্পীজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁর আলোচনা শিক্ষার্থীদের প্রচলিত শিল্পভাবনার বাইরে গিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতার বিকাশে উৎসাহিত করে।

জাপানি এই শিল্পী ২০১০ সালে টোকিও ইউনিভার্সিটি অব দ্য আর্টসের পেইন্টিং বিভাগ থেকে স্নাতক এবং ২০১২ সালে একই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল থেকে পেইন্টিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাঁর উল্লেখযোগ্য একক প্রদর্শনীর মধ্যে রয়েছে ২০২৬ সালের ‘দ্য ডেস্টিনেশন অব গ্রেট জার্নি’, ২০২৪ সালের ‘ডিভিশন কালারফুল’ এবং ২০২৩ সালের ‘কেনকেন সোসেই’ (জাপানি শিরোনাম: 顕見蒼生をめぐって)। এ ছাড়া ২০২২ সালে আর্ট অলিম্পিয়া প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন এবং একই বছর ওকামোতো তারো কনটেম্পোরারি আর্ট অ্যাওয়ার্ড প্রদর্শনীতে নির্বাচিত হন। তাঁর শিল্পকর্ম জাপানের আতামি ইয়ামাগুচি আর্ট মিউজিয়ামের সংগ্রহেও স্থান পেয়েছে।

শিল্পীর সাম্প্রতিক শিল্পচর্চায় মানুষের জীবন, যাপিত অভিজ্ঞতা, ভ্রমণ ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিশেষ গুরুত্ব পেয়েছে। ২০২৪ সালে বাংলাদেশসহ উজবেকিস্তান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল ভ্রমণের অভিজ্ঞতা তাঁর শিল্পভাবনায় নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের বাউল সংস্কৃতি, লালন ফকিরের দর্শন এবং মানুষের জীবনবোধ নিয়েও তিনি আগ্রহ প্রকাশ করেছেন। ২০২৬ সালের অক্টোবর থেকে জাপানের সংস্কৃতিবিষয়ক সংস্থার উদীয়মান শিল্পীদের বিদেশে গবেষণা কর্মসূচির আওতায় এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গবেষক হিসেবে অবস্থান করছেন তিনি।

সেমিনার সম্পর্কে বিভাগের সভাপতি মো. রায়হান উদ্দিন ফকির বলেন, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাপানের সমসাময়িক শিল্পকলা, শিল্পীর নিজস্ব শিল্পভাবনা ও কাজের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছে। এ ধরনের আন্তর্জাতিক সেমিনার শিক্ষার্থীদের শিল্পচর্চার পরিধি বিস্তৃত করার পাশাপাশি ভিন্ন দেশের শিল্প-সংস্কৃতি ও সৃজনশীলতার সঙ্গে পরিচিত হতে সহায়তা করবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিল্পজগতের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, এ আয়োজনের মধ্য দিয়ে বিভাগের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিল্প-সংস্কৃতি, সমসাময়িক চিত্রকলার বিভিন্ন প্রবণতা এবং একজন আন্তর্জাতিক শিল্পীর সৃজনশীল অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’

বিস্তারিত কমেন্টে