বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২২:৪৪
শিরোনাম
● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ● মাদক অপরাধে ৩ যুবকের চার মাসের সশ্রম কারাদণ্ড ● দর্শনা ইমিগ্রেশন থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেপ্তার ● চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা ● ফকিরহাটে রাতের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ● মাদক অপরাধে ৩ যুবকের চার মাসের সশ্রম কারাদণ্ড ● দর্শনা ইমিগ্রেশন থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেপ্তার ● চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা ● ফকিরহাটে রাতের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৩৮
শেয়ার: mail
কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি (মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন চলাকালে দিন-রাত যেকোনো সময়, এমনকি সরকারি ছুটির দিনেও অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করীম চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা ফল প্রকাশের আগেই আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।”

উল্লেখ্য, ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) এবং ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও

বিস্তারিত কমেন্টে