বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৩৬:৪৭
শিরোনাম
● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:২২
শেয়ার: mail
শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগাম আলু ও শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের আগমনের সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে আগাম আলু ও শীতকালীন সবজির আবাদ। বাজারে আগাম সবজির ভালো দাম পাওয়ার আশায় অনেক কৃষক অন্যান্য ফসলের পরিবর্তে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১২৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা এখনো চলমান রয়েছে। এরই মধ্যে ১৩১ হেক্টর জমিতে ফুলকপি এবং ৫১ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। মাঠজুড়ে এখন চলছে জমি প্রস্তুত, বীজ রোপণ, পরিচর্যা ও সেচের কাজ।

উপজেলার ভালাপাড়া, ভরনিয়া, উমরাডাঙ্গী, রাউৎনগর ও বাচোর এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা আগাম আলুর বীজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। একই সঙ্গে ফুলকপি ও বাঁধাকপির ক্ষেতেও চলছে সেচ ও পরিচর্যার কাজ।

কৃষকরা জানান, আগাম আলু ও সবজি বাজারে তুলতে পারলে সাধারণ সময়ের তুলনায় ভালো দাম পাওয়া যায়। ফলে উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও আগাম চাষে লাভের সম্ভাবনাও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন ও দাম পাওয়ার আশা করছেন তারা।

ভালাপাড়ার কৃষক আব্দুল কুদ্দুশ বলেন, আলু ও শীতকালীন সবজি চাষে খরচ বাড়লেও বাজারে ভালো দাম পাওয়া গেলে সেই খরচ উঠে লাভ হবে। তবে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে তাদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, আগাম সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকদের নিয়মিত মাঠ পরিদর্শন এবং সঠিক মাত্রায় সার ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে রাণীশংকৈলে আগাম আলু ও শীতকালীন সবজির ভালো ফলন হবে। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়বে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা

বিস্তারিত কমেন্টে