মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:৫৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

অবৈধ বিদ্যুৎ সংযোগে যুবদল নেতা রুকনের বিরুদ্ধে মামলা

পুলক রায়, শেরপুর প্রতিনিধি
পুলক রায়, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯
শেয়ার: mail
অবৈধ বিদ্যুৎ সংযোগে যুবদল নেতা রুকনের বিরুদ্ধে মামলা

শেরপুরের নালিতাবাড়ীতে অননুমোদিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে মামলা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একই ঘটনায় তাঁর নামে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রুকনুজ্জামান রুকনের ব্যবসাপ্রতিষ্ঠানে একটি প্রিপেইড মিটারের মাধ্যমে বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল। তবে ওই মিটারে প্রায় ১৪ মাস ধরে কোনো রিচার্জ না হওয়ায় বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আসে।

এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযোগটি সরেজমিনে পরিদর্শন করেন। বিদ্যুৎ বিভাগের দাবি, পরিদর্শনে বৈধ প্রিপেইড মিটারের পাশাপাশি গোপনে নেওয়া আরেকটি অননুমোদিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রুকনুজ্জামান রুকন অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

পরে অনিয়ম ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) তাঁর বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিদ্যুৎ কর্তৃপক্ষ।

অভিযোগের বিষয়ে রুকনুজ্জামান রুকন বলেন, ‘সামান্য ভুলের জন্য যদি বিদ্যুৎ বিভাগ এত বড় জরিমানা করতে পারে, আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি, ভবিষ্যতে বিদ্যুতের কারণে আমার অফিস বন্ধসহ বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অবৈধ বিদ্যুৎ সংযোগে যুবদল নেতা রুকনের বিরুদ্ধে মামলা

বিস্তারিত কমেন্টে