সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪২:১০
শিরোনাম
● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের

নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প, অধিনায়কত্ব নিয়ে সোমবার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫
শেয়ার: mail
নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প, অধিনায়কত্ব নিয়ে সোমবার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। আগামী ১ অক্টোবর থেকে তিনি দায়িত্ব নেবেন। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে নিগার সুলতানা জ্যোতির অধিনায়কত্বের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

সাম্প্রতিক সময়ে নারী দলের পারফরম্যান্সে অসন্তোষের পর কোচিং প্যানেলে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবি। এর অংশ হিসেবে প্রধান কোচ সরোয়ার ইমরানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন বারমুডার সাবেক ব্যাটার ডেভিড হেম্প।

বাংলাদেশ ক্রিকেটে হেম্প পরিচিত মুখ। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গেও যুক্ত ছিলেন। এবার নারী দলের প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও পালন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ।

এদিকে নারী দলের নেতৃত্ব নিয়েও চলছে আলোচনা। এশিয়ান গেমস চলাকালেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। সোমবারের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে বোর্ডের ভেতরে এখনো জ্যোতিকে নেতৃত্বে রাখার পক্ষেও মত রয়েছে। ফলে অধিনায়কত্বের বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ এখনো খোলা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন কোচের অধীনে আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প, অধিনায়কত্ব নিয়ে সোমবার সিদ্ধান্ত

বিস্তারিত কমেন্টে