প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল হয়েছে এবং দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন এবং বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তাঁকে সাদরে গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করেন না, যা একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি।
প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী বিশ্বদরবারে বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য নিজের পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
এ সময় জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকারমন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদল বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানায়।
kalprakash.com/IM