শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১০ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৩৫:২৫
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫
শেয়ার: mail
অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

মানুষের মতো দেখতে ও কাজ করতে সক্ষম রোবট তৈরির লক্ষ্যে এগোচ্ছে টেসলা। তবে উৎপাদন বাড়াতে গিয়ে বড় ধরনের বাধার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে অপটিমাস রোবটের জটিল গঠন ও হাত তৈরির প্রক্রিয়া উৎপাদনের গতি বাড়ানোর পথে অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইনফরমেশন।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে অপটিমাস রোবটের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে টেসলা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে সপ্তাহে কয়েক ডজন রোবট তৈরি হচ্ছিল, এখন তা বেড়ে কয়েক শতে পৌঁছেছে। তবে উৎপাদন নির্ভরযোগ্যভাবে আরও বাড়ানো কঠিন হয়ে পড়েছে।

সরবরাহকারীদের সীমাবদ্ধতা, স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ত্রুটি এবং রোবটের হাত সংযোজনের জটিল প্রক্রিয়া—সব মিলিয়ে উৎপাদনে চাপ তৈরি হয়েছে। বছরের শেষ নাগাদ সপ্তাহে ১ হাজার অপটিমাস রোবট তৈরির লক্ষ্য রয়েছে টেসলার। পরবর্তী সময়ে এই সংখ্যা সপ্তাহে ২০ হাজারে নেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্রিমন্ট কারখানায় তৈরি হচ্ছে অপটিমাসের তৃতীয় সংস্করণ। আগের সংস্করণের তুলনায় এতে হালকা কাঠামো, উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং আরও মানবসদৃশ নকশা রয়েছে।

রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তা পাঁচ লাখ ঘণ্টার বেশি বাস্তব পরিবেশের তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখনো এটি সাধারণ উদ্দেশ্যে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে না। নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা অবস্থায় তত্ত্বাবধানে টেসলার কারখানা ও পরীক্ষামূলক এলাকায় এটি ব্যবহার করা হচ্ছে।

অপটিমাসের বর্তমান সংস্করণকে এখনো চূড়ান্ত ভোক্তা সংস্করণ হিসেবে বিবেচনা করছে না টেসলা। রোবটটির স্থায়িত্ব ও যান্ত্রিক সক্ষমতায় আরও উন্নতি প্রয়োজন। এ কারণে শুরুতে সরাসরি বিক্রির পরিবর্তে নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কাছে রোবট ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে এমন গুদাম বা শিল্পপ্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে, যেখানে টেসলার নিজস্ব কারখানার মতো নিয়ন্ত্রিত পরিবেশ রয়েছে। এতে প্রয়োজন হলে টেসলা রোবটগুলো ফিরিয়ে নিয়ে যান্ত্রিক উন্নয়ন করতে পারবে। একই সঙ্গে বাস্তব কর্মপরিবেশ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকেও আরও উন্নত করার সুযোগ থাকবে।

তবে উৎপাদনের এই জটিলতার মধ্যেও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক অপটিমাসকে প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে দেখছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের শেষ নাগাদ অপটিমাসের বাণিজ্যিক বিক্রি শুরু হতে পারে বলে তিনি আশা করছেন।

তবে সেই লক্ষ্য পূরণে মানুষের মতো জটিল হাত ব্যাপক পরিসরে নির্ভরযোগ্যভাবে তৈরি করা টেসলার জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে থাকছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা

বিস্তারিত কমেন্টে