পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মাটিরাঙ্গা বাজারের দক্ষিণ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি সিআর মামলায় আদালত থেকে প্রদ্বীপ কুমার দাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল মুন্না বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২১৩৫/২০২৪ ও ৫১৪/২০২৫ নম্বরের দুটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে প্রদ্বীপ কুমার দাশকে আদালতে সোপর্দ করা হয়েছে।