শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩০:৪৭
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ক্যাথলিক চার্চে ভাঙচুর, মূর্তি উদ্ধার; গ্রেফতার ১

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬
শেয়ার: mail
ক্যাথলিক চার্চে ভাঙচুর, মূর্তি উদ্ধার; গ্রেফতার ১

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে ভাঙচুর এবং চার্চে থাকা মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করেন মো. ফায়জুল শেখ (৩৫)। অভিযোগ রয়েছে, তিনি চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্সের গ্লাস ভাঙচুর করে ক্ষতিসাধন করেন। এ সময় বক্সের ভেতরে থাকা মা মারিয়ার মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেন।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা ডাক-চিৎকার করলে ফায়জুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেফতার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালিয়ে পানির নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফায়জুল শেখের বিরুদ্ধে চিতলমারী থানায় মামলা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১২। এতে দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ২৯৫ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ক্যাথলিক চার্চে ভাঙচুর, মূর্তি উদ্ধার; গ্রেফতার ১

বিস্তারিত কমেন্টে