বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩০:৪৪
শিরোনাম
পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩
শেয়ার: mail
মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদক কারবার থেকে সরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়েছে।

কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের শাহজালাল ও হেলাল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পর তাঁরা আবারও মাদক কারবারে জড়িয়ে পড়তেন।

এ অবস্থায় আইনি ব্যবস্থার পাশাপাশি তাঁদের জীবনধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেন ওসি আজিজুল ইসলাম আকাশ। এলাকাবাসীর সহযোগিতায় ওই দুই ব্যক্তিকে থানায় ডেকে এনে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।

তিন দিনের তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তাঁরা কচুয়া থানায় গিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা মাদক কারবার থেকে দূরে থাকার এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।

ওসি আজিজুল ইসলাম আকাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, ওই দুই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের এই ইতিবাচক পরিবর্তনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ওসি আজিজুল ইসলাম আকাশ বলেন, শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়, তাঁদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। তিনি বলেন, তাঁরা চান, এসব ব্যক্তি সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।

পুলিশের এই উদ্যোগে স্থানীয় সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের মতে, মাদকবিরোধী অভিযান ও আইনি ব্যবস্থার পাশাপাশি মাদকের সঙ্গে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের সুযোগ দেওয়া হলে সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি

বিস্তারিত কমেন্টে