রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৯:৩৬
শিরোনাম
● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

যৌবনে বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কে ভারসাম্য জরুরি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
যৌবনে বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কে ভারসাম্য জরুরি

যৌবনে ছেলে ও মেয়ের মধ্যে সম্পর্ক আন্তরিক ও নিষ্পাপ অনুভূতি দিয়ে শুরু হতে পারে। তবে একই সঙ্গে এসব অনুভূতির যত্ন ও সঠিক দিকনির্দেশনা প্রয়োজন, যাতে তা শুকিয়ে না যায় কিংবা আমাদের দ্বীন নির্ধারিত পথ থেকে বিচ্যুত না করে। বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক জীবনের অত্যন্ত সংবেদনশীল ও প্রভাবশালী ক্ষেত্রগুলোর একটি। এখানে আকাঙ্ক্ষার সঙ্গে মূল্যবোধ, আবেগের সঙ্গে বিবেক এবং বাস্তবতার সঙ্গে স্বপ্নের সংঘাত ঘটে। তাই এই সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে যুবক-যুবতীদের কয়েকটি বিষয় মেনে চলা উচিত।

প্রথমত, অনুভূতির স্বাভাবিকতা বোঝা—তা অস্বীকারও নয়, আবার তার কাছে আত্মসমর্পণও নয়। অনুভূতি কোনো ভুল নয়; বরং এটি আল্লাহ মানুষের মধ্যে যে স্বাভাবিক প্রবৃত্তি সৃষ্টি করেছেন, তারই অংশ। আল্লাহ বলেন, ‘আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো।’ (সুরা আর-রুম, আয়াত : ২১)

যুবক-যুবতীদের মধ্যে আকর্ষণ স্বাভাবিক। কিন্তু ভারসাম্য হলো, এই অনুভূতিকে অস্বীকার না করে পরিচালনা করা এবং নিয়ন্ত্রণহীনভাবে প্রকাশ না করে পরিশুদ্ধ ও সংযত রাখা। ইউসুফ (আ.)-এর ঘটনা এ ক্ষেত্রে একটি মহান দৃষ্টান্ত। তিনি যখন আজিজে মিসরের স্ত্রীর প্রলোভনের মুখোমুখি হয়েছিলেন, তখন বলেছিলেন, ‘আল্লাহর আশ্রয় চাই!’ (সুরা ইউসুফ, আয়াত : ২৩)

অর্থাৎ তাঁর আল্লাহ-সচেতনতা তাঁর আবেগের তাড়নাকে ছাড়িয়ে গিয়েছিল। ফলে তিনি বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন এবং মর্যাদায় উন্নীত হয়েছিলেন।

দ্বিতীয়ত, মুহূর্তের আবেগ দিয়ে নয়, মূল্যবোধের মানদণ্ডে সম্পর্ক পরিচালনা করা। শুধু আবেগের ওপর গড়ে ওঠা সম্পর্ক মেঘের মতো দ্রুত তৈরি হয়, আবার দ্রুত মিলিয়েও যেতে পারে। কিন্তু মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত সম্পর্ক গাছের শিকড়ের মতো দৃঢ়; প্রকাশ পেতে সময় লাগলেও এর ভিত্তি শক্ত হয়। নবী (সা.) বলেছেন, ‘আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাইনি।’ (বুখারি, হাদিস : ৫০৯৬)

এই সতর্কবাণী নারীদের হেয় করার জন্য নয়; বরং নিয়ন্ত্রণহীনভাবে আবেগের স্রোতে ভেসে যাওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য। ভারসাম্য হলো, যুবক ও যুবতী উভয়েই বুঝবে যে সম্পর্ক কোনো আবেগের খেলা নয়; এর মানসিক, ধর্মীয় ও সামাজিক প্রভাব রয়েছে এবং এর সঙ্গে দায়িত্বও জড়িত।

তৃতীয়ত, দৃষ্টি সংযত করা ভারসাম্যের সূচনা। আল্লাহ বলেন, ‘মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে।’ (সুরা আন-নূর, আয়াত : ৩০)

মহান আল্লাহ আরো বলেন, ‘আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে।’ (সুরা আন-নূর, আয়াত : ৩১)

দৃষ্টি সংযত করা কোনো বঞ্চনা নয়; বরং এটি সুরক্ষা। এটি এমন, যেন ঝড়ের সময় কেউ একটি জানালা বন্ধ করে দেয়, যাতে ঝড় ঘরের ভেতরের সবকিছু তছনছ করে দিতে না পারে। দৃষ্টি একটি দরজা, আর মানুষ যা দেখে তার দ্বারা তার হৃদয় প্রভাবিত হয়। এভাবেই কখনো বিচ্যুতির সূচনা হয়, আবার সংযমেরও সূচনা হতে পারে।

চতুর্থত, কোনো সম্পর্ককে নিজের শূন্যতা পূরণের বিকল্প বানানো উচিত নয়। অনেক ভারসাম্যহীন সম্পর্ক শুরু হয় মানসিক শূন্যতা কিংবা নিজের প্রতি দুর্বল আত্মমূল্যবোধ থেকে। তখন যুবক বা যুবতী সেই শূন্যতা পূরণের জন্য বিপরীত লিঙ্গের কারও ওপর নির্ভর করতে শুরু করে। ফলে এমন এক আসক্তি তৈরি হতে পারে, যা উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে।

আলী ইবন আবি তালিব (রা.)-এর নামে একটি উক্তি প্রচলিত আছে—‘যে ব্যক্তি কোনো কিছুর সঙ্গে নিজের হৃদয়কে বেঁধে ফেলে, সে তার দ্বারাই কষ্ট পায়।’

তাই ভারসাম্য হলো, প্রথমে নিজেকে গড়ে তোলা—জ্ঞান, চরিত্র, নৈতিকতা ও জীবনের লক্ষ্য অর্জনের মাধ্যমে। সম্পর্ক যেন জীবনের কেন্দ্রবিন্দু না হয়ে ওঠে; বরং তা যেন সঠিক কাঠামোর মধ্যে আসে।

পঞ্চমত, ইসলামে পরিণত সম্পর্কের পথ সুস্পষ্ট—তা হলো বিবাহ।

ইসলামে নারী-পুরুষের সম্পর্কের জন্য এমন একটি কাঠামো রয়েছে, যা মর্যাদা রক্ষা করে এবং স্থিতিশীলতা সৃষ্টি করে—তা হলো বিবাহ। এই কাঠামোর বাইরে থাকা সম্পর্ক শুরুতে যতই সুন্দর মনে হোক, তাতে অস্থিরতার ঝুঁকি থাকে।

ধরা যাক, খালিদ নামের এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে একটি মেয়ের প্রতি আকৃষ্ট হলো। দীর্ঘদিন তার সঙ্গে কথা বলতে বলতে সে নানা স্বপ্ন বুনল। একসময় মেয়েটিই তার জীবনের কেন্দ্র হয়ে উঠল। কিন্তু সামান্য একটি মতবিরোধের পর সম্পর্কটি ভেঙে গেল। এতে সে গভীর দুঃখ ও মানসিক অস্থিরতায় পড়ল, যার প্রভাব তার পড়াশোনা ও অন্যান্য সম্পর্কের ওপরও পড়ল।

অন্যদিকে, তার এক বন্ধু ভিন্ন পথ বেছে নিল। সে নিজের দ্বীন, জ্ঞান ও চরিত্র গঠনে মনোযোগ দিল। পরবর্তীতে সুস্পষ্ট ও দায়িত্বশীল প্রক্রিয়ায় একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিল। ফলে তাদের সম্পর্কের ভিত্তি ছিল আরও পরিষ্কার ও স্থিতিশীল।

ষষ্ঠত, ভারসাম্য কঠোরতা নয়, বরং সচেতনতা। কিছু যুবক মনে করে, ভারসাম্য মানে আবেগহীনতা বা কঠোরতা। আসলে তা নয়। ভারসাম্য হলো, এমন একটি হৃদয় থাকা, যা অনুভব করে; এমন একটি বিবেক থাকা, যা সেই অনুভূতিকে পরিচালনা করে; এবং এমন একটি আত্মা থাকা, যা আল্লাহকে ভয় করে।

অর্থাৎ যেখানে ‘হ্যাঁ’ বলা সঠিক, সেখানে ‘হ্যাঁ’ বলা এবং যেখানে ‘না’ বলাই নিরাপদ, সেখানে ‘না’ বলতে পারা।

হে যুবক, হে যুবতী!

সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটি নয়, যা দ্রুত শুরু হয়; বরং সেটি, যা ধীরে ধীরে দৃঢ়তার সঙ্গে বিকশিত হয়। সুন্দর সম্পর্ক সেটিও নয়, যা কেবল একটি মুহূর্তের আবেগকে তৃপ্ত করে; বরং প্রকৃত সম্পর্ক তা-ই, যা একটি সুন্দর জীবন গড়ে তোলে। যা হৃদয়কে জীবন্ত রাখে, অনুভূতিকে সত্য ও আন্তরিক রাখে এবং ঈমান ও মূল্যবোধের আলোয় নিয়ন্ত্রিত রাখে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যৌবনে বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কে ভারসাম্য জরুরি

বিস্তারিত কমেন্টে