সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০১:৪২
শিরোনাম
মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের লক্ষ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি ১২ নভেম্বর শুরু হচ্ছে ইউপি নির্বাচন নতুন বিয়ের ক্ষেত্রে আগের বিয়ে-সন্তানের তথ্য কাবিননামায় যুক্ত করতে রুল তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষরে হাজারো শিক্ষার্থীর সংহতি ডেঙ্গু প্রতিরোধে পাবনায় জেলা যুবদলের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে কুবিতে স্থাপন করা হচ্ছে ‘ইনোভেশন হাব’ চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’ মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের লক্ষ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি ১২ নভেম্বর শুরু হচ্ছে ইউপি নির্বাচন নতুন বিয়ের ক্ষেত্রে আগের বিয়ে-সন্তানের তথ্য কাবিননামায় যুক্ত করতে রুল তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষরে হাজারো শিক্ষার্থীর সংহতি ডেঙ্গু প্রতিরোধে পাবনায় জেলা যুবদলের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে কুবিতে স্থাপন করা হচ্ছে ‘ইনোভেশন হাব’ চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’

রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭
শেয়ার: mail
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পরীক্ষার খাতা মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের নাম ও রোল নম্বরবিহীন ‘কোডিং পদ্ধতি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। নতুন এই ব্যবস্থার ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষকের পক্ষে পরীক্ষার্থীর ব্যক্তিগত পরিচয় জানার কোনো সুযোগ থাকবে না।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টার থেকেই এই কোডিং পদ্ধতি কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

অধ্যাপক মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা, ফলাফলে পূর্ণ স্বচ্ছতা আনা এবং যেকোনো ধরনের পক্ষপাতহীনতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টার থেকেই কোডিং পদ্ধতি পুরোদমে চালু করা হবে।

তিনি আরও জানান, এ প্রক্রিয়া চালু ও বাস্তবায়নের কার্যকর কৌশল নির্ধারণে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা হবে।

যেভাবে কাজ করবে কোডিং পদ্ধতি

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, নতুন পদ্ধতিতে পরীক্ষার উত্তরপত্রের মলাটে দুটি পৃথক অংশ থাকবে। একটি অংশে পরীক্ষার্থীর নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ ব্যক্তিগত তথ্য থাকবে। অন্য অংশে থাকবে একটি নির্দিষ্ট গোপন কোড নম্বর।

পরীক্ষকের কাছে খাতা হস্তান্তরের আগেই ব্যক্তিগত তথ্যসংবলিত অংশটি আলাদা করে গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে। পরীক্ষকের কাছে যাবে কেবল কোড নম্বরযুক্ত উত্তরপত্র। ফলে খাতা মূল্যায়নের পুরো প্রক্রিয়ায় পরীক্ষক শিক্ষার্থীর ব্যক্তিগত কোনো পরিচয় জানতে পারবেন না।

মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট কোড অনুযায়ী নম্বর সংগ্রহ করা হবে। পরে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে আলাদা করে রাখা শিক্ষার্থীর তথ্য অংশের সঙ্গে কোড মিলিয়ে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হবে। এর ফলে পরীক্ষার খাতা মূল্যায়নে পক্ষপাত বা ব্যক্তিগত পরিচয়ের প্রভাব খাটানোর সুযোগ থাকবে না বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’

বিস্তারিত কমেন্টে