সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৩:৫১
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩

কুবিতে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ, সম্পাদক কেবি

বাবলু দেব, কুবি প্রতিনিধি
বাবলু দেব, কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪
শেয়ার: mail
কুবিতে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ, সম্পাদক কেবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ-এর ৭১ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আকাশ পাল এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কেবি জর্জ রায়।

১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার সনাতন বিদ্যার্থী সংসদের কেন্দ্রীয় সভাপতি রাখাল দেবনাথ রনি এবং সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায় রাণা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কর্ণ চন্দ্র আচার্য, সাংগঠনিক সম্পাদক কণিকা দাশ সীমা, কার্যালয় বিষয়ক সম্পাদক অদিতি পাল, ধর্মচক্র বিষয়ক সম্পাদক সঞ্জয় তালুকদার, প্রচার সম্পাদক শ্রাবন্তী সরকার পূজা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন বন্ধন রায়। এছাড়া কমিটিতে আরও ৬২ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় বলেন, সনাতন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতি আকাশ পাল বলেন, এই দায়িত্ব আমাদের সনাতনী ঐতিহ্য, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার এক অনন্য সুযোগ। কোনো মহৎ কাজ একক প্রচেষ্টায় অর্জন সম্ভব নয়। আমাদের শিক্ষকবৃন্দ, অগ্রজ ও সহপাঠীদের মানবিক সহযোগিতায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অসাম্প্রদায়িক চেতনার এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারব বলে বিশ্বাস করি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ, সম্পাদক কেবি

বিস্তারিত কমেন্টে