সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৯:৫২
শিরোনাম
গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাল সন্ধ্যা থেকেই শিল্পে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের লক্ষ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাল সন্ধ্যা থেকেই শিল্পে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের লক্ষ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষরে হাজারো শিক্ষার্থীর সংহতি

জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষরে হাজারো শিক্ষার্থীর সংহতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজকে সরকারিকরণের দাবিতে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচির প্রথম দিনেই সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে।

১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ১০টায় তেজগাঁও কলেজ মসজিদের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী দিনেই প্রায় এক হাজার শিক্ষার্থী স্বাক্ষর করে কলেজ সরকারিকরণের এই দাবির প্রতি পূর্ণ সংহতি ও একাত্মতা প্রকাশ করেন।

কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও অগ্রবর্তী প্রতিনিধিরা উপস্থিত থেকে গণস্বাক্ষর প্রদান করেন এবং আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

আয়োজকরা জানান, তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের শিক্ষার অনুকূল পরিবেশ, ভবিষ্যৎ এবং ন্যায্য অধিকার সুরক্ষিত করতে সরকারিকরণ এখন সময়ের জোরালো দাবি। এটি বাস্তবায়িত হলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষার সুযোগ পাবেন।

আয়োজকরা আরও জানান, এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। কলেজের সর্বস্তরের শিক্ষার্থীদের নিজ নিজ স্বাক্ষর দিয়ে এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করার উদাত্ত আহ্বান জানান তারা। তাদের মতে, প্রতিটি শিক্ষার্থীর স্বাক্ষরই কলেজটির ভবিষ্যৎ রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষরে হাজারো শিক্ষার্থীর সংহতি

বিস্তারিত কমেন্টে