শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৪৬:৪২
শিরোনাম
মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’ সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হেলমেটে রক্ষা পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দাম আবার বাড়ল বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী খাদ্যশস্যের সরকারি মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন প্রতিদিন এক ঘণ্টা পরিচ্ছন্নতায় সময় দিন: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানে প্রধানমন্ত্রী পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একীভূত পাঁচ ব্যাংকের নতুন যাত্রা: গ্রাহকের আস্থা ফেরায় আমানত তোলার চাপ কম পুলিশের তালিকাভুক্তরাই মাদক নিয়ন্ত্রণ করছে মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’ সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হেলমেটে রক্ষা পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দাম আবার বাড়ল বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী খাদ্যশস্যের সরকারি মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন প্রতিদিন এক ঘণ্টা পরিচ্ছন্নতায় সময় দিন: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানে প্রধানমন্ত্রী পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একীভূত পাঁচ ব্যাংকের নতুন যাত্রা: গ্রাহকের আস্থা ফেরায় আমানত তোলার চাপ কম পুলিশের তালিকাভুক্তরাই মাদক নিয়ন্ত্রণ করছে

জগদল বাজার কমিটির নির্বাচনে সভাপতি মানিক ও সম্পাদক নুর ইসলাম নির্বাচিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩
শেয়ার: mail
জগদল বাজার কমিটির নির্বাচনে সভাপতি মানিক ও সম্পাদক নুর ইসলাম নির্বাচিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সদর উপজেলার জগদল বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে মোট ২ হাজার ১৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯১০ জন ব্যবসায়ী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে এম এ মানিক খান ৫৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর হোসেন দুলু পেয়েছেন ৫১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুর ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকছেদ আলী পেয়েছেন ৪৫৯ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন সানাউল্লাহ। তিনি পেয়েছেন ৯৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফিরোজ পেয়েছেন ৬৯১ ভোট।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় ব্যবসায়ীরা। জগদল বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশকে আরও গতিশীল ও আধুনিক করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জগদল বাজার কমিটির নির্বাচনে সভাপতি মানিক ও সম্পাদক নুর ইসলাম নির্বাচিত

বিস্তারিত কমেন্টে