শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২২:৫১
শিরোনাম
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন

২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০
শেয়ার: mail
২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসে পৌঁছেছে এবং আগামী ১৭ সেপ্টেম্বর টিকার আরেকটি চালান পৌঁছাবে। পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলসহ সারা দেশেই এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতের নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে যেসব শিশু বাদ পড়েছে, তাদের শনাক্ত করে এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। মূলত আগের হাম-রুবেলা কর্মসূচিতে টিকা না পাওয়া শিশু, দুর্গম এলাকায় বসবাসকারী এবং যেসব শিশুর টিকার ডোজে ঘাটতি রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সে দেশে মশা আটকানো সম্ভব নয়। ঢাকার বাইরে প্রতিটি হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু ডেঙ্গু হলেই রোগীরা দ্রুত ঢাকায় চলে আসেন।’ চিকিৎসকদের রেফার করার বিষয়ে তিনি বলেন, চিকিৎসকদের মধ্যেও অনেক সময় এক ধরনের ভীতি কাজ করে, যার কারণে তারা রোগীদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে