বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:৫৮
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

রুহিয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫
শেয়ার: mail
রুহিয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুহিয়ার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সুজন আলী (৪৮)। তিনি ওই এলাকার মো. মোজাম্মেলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (ঠাকুরগাঁও) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সুজন আলীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবিরের পরিচালনায় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদক সেবন ও কাছে রাখার অপরাধে সুজন আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. শাকিলার রহমান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে